|

‘‘ফিরোজ শাহের আমল থেকে ভাটির দেশের ফিরোজপুর বেনিয়া চক্রের ছোঁয়াচ লেগে পাল্টে হলো পিরোজপুর’’।
সুন্দরবনের কোলঘেঁষা কালীগঙ্গা, বলেশ্বর, দামোদর, সন্ধ্যানদী বিধৌত প্রাকৃতিক সবুজের লীলাভূমি পিরোজপুর জেলা তথ্য বাতায়নে সকলকে স্বাগত জানাচ্ছি। বৈচিত্র্যে ভরপুর পিরোজপুর জেলার উত্তরে গোপালগঞ্জ, উত্তর-পূর্বে বরিশাল ও ঝালকাঠী, দক্ষিণ-পশ্চিমে বাগেরহাট এবং দক্ষিণ-পূর্বে বরগুনা জেলা অবস্থিত। জেলার একদিকে লবণপানি অন্য দিকে মিঠা পানির অবস্থান। দক্ষিণ অঞ্চলীয় জেলা হিসেবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও পিরোজপুর জেলা প্রশাসন জেলাবাসীসহ সবাইকে অবিরত সেবা দিয়ে আসছে, উল্লেখযোগ্য পর্যটন স্পট না থাকলেও জেলার শিল্প ও কৃষি ভিত্তিক ইন্ডাস্ট্রির সম্ভাব্যতা সমগ্র বিশ্বে তুলে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
তথ্য-প্রযুক্তির এ যুগে সেবার মানে গতিশীলতা - স্বচ্ছতা এবং জনগনের তথ্যের অধিকার নিশ্চিত করা, সাধারণ জনগনের নিকট প্রশাসনের মাধ্যমে সরকারের প্রদত্ত সেবা সমূহ, তথ্যের অবাধ প্রবাহের জন্য সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষনা বাস্তবায়নে একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের মাধ্যমে এ জেলায় জেলা প্রশাসন ওয়েবসাইট চালু করেছে। আশা করি এ ওয়েবসাইটের মাধ্যমে জেলাবাসী, প্রবাসী তথা সর্বস্তরের জনগণ পিরোজপুর জেলার বিভিন্ন দপ্তরের কার্যাবলী, সেবার ধরণ এবং ঐসব সেবা গ্রহণের সহজ উপায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবে এবং এ ওয়েবসাইট প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে সাধারণ জনগনের ভোগান্তি লাঘব করবে। এই ওয়েব সাইট চালু হওয়ার মাধ্যমে তথ্য প্রযুক্তির এ যুগে আমরা স্থান, কাল ও একক ব্যক্তির উর্ধ্বে এক বৈশ্বিক জগতে প্রবেশ করব। শুধু দেশেরই নয় দেশের বাইরে যারা অবস্থান করছেন তারা সহ বর্হিবিশ্বের যে কোন ব্যক্তি এ জেলা সম্পর্কে সহজেই জানতে পারবে। জেলার তথ্য বাতায়ন জেলার ভবিষ্যৎ উন্নয়ন পরিচালনা বির্নিমানে সহায়ক ভূমিকা পালন করবে। এ প্রয়াস আপনাদের ন্যূনতম উপকারে আসলে আমাদের এ প্রচেষ্ট সফলতা পাবে। আসুন আমরা সকলে মিলে তথ্যপ্রযুক্তি নির্ভর সমৃদ্ধ পিরোজপুর গঠনে আমাদের সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখি।
|
|